সৌরভ // সুদীপ ঘোষাল




smritisahitya.com

মায়াময় স্বপ্নের   সূত্র খুঁজতে গিয়ে
প্রকাশিত হয় তিনটি ঘেসোপথ

প্রথম দ্বারে   একবুক জ্যোৎস্না নিয়ে

বিদেশের মাটি ঘিরে মেঘপরিদের ডানার ছায়া

দু নম্বর পথে রোদরঙ স্বদেশী মায়াচাদর মোড়া

সমাধি সারির নিশ্চুপ ছায়ায় আনন্দের তান

লেখনি ঝরাতে  থাকে তৃতীয় দ্বারের সৌরভ

মেঘের  আদলে মেঘনাদের  অস্তিত্বের লড়াই

কষ্টের কম্পাঙ্ক  পেরিয়ে  বেড়ে যাওয়া প্রিয়জনের ভালবাসায় ভর করে কবির সম্মুখে একরাশ আলো

এ আলো নিশ্চিন্ত  ঘুমের দেশে ভেলা ভাসায় আলপথের আদরে

পথে ঘরে বিশ্বজুড়ে স্নেহ শিকড়ের শিকল  মহাকাব্যের স্নিগ্ধ পরশে ভোলা যায় ভ্রমবেলার ঢেউ...

Post a Comment

0 Comments