হেলেনকেলাকে নিয়ে অনেক কবিতা আছে। তেমনি আমাদের দেশে আমাদেরই বন্ধু অনেক হেলেনকেলা আছে তাদের উৎসর্গ করে লেখা।আমারই জীবনে স্বপ্নন গুপ্ত, দিলীপ কাওয়াস, অরুণাভ দত্ত মজুমদার আমার অন্তরঙ্গ দৃষ্টিহীন বন্ধু যাদের সৃষ্টিশীল দৃষ্টি দেখে আমি প্রতিনিয়ত অবাক হতাম।
তাও সে দেখে // রণেশ রায়
দৃষ্টিহীন সে, সে দেখে না
তাও সে দেখে
সে দেখে তার শ্রবণে
সে দেখে তার মননে
তার দৃষ্টি তার ভাবনায়
সে দেখা পায় চেতনায়
দৃষ্টি হারিয়েও দ্রষ্টা সে
দ্রষ্টা দেখা দেয় স্রষ্টার বেশে
দৃষ্টি হারিয়েও দূরদৃষ্টি তার
সৃষ্টি যা দেখি
ফসল তা দূরদ্রষ্টার।

0 Comments