ছেলে আমার মন্দের ভাল
বলছে যে বাপ - মা
নিজের মনে সযতনে
লাটাই ঘোরায় যা!
নিজের বলতে মোবাইল আর--
আছে একটা বাইক
রাজনীতির রণাঙ্গনে
সবাই করে লাইক।
কাজের মধ্যে অষ্টরম্ভা
সদাব্যস্ত ভানে।
ভেঙে চূড়ে একসা করে
রাগ দেখাতে জানে।
দূরন্তপনার নবদিগন্তে
জ্যান্ত ভগীরথ।
তাঁর দেখানো পথে দাদারা
খোঁজে ভবিষ্যৎ।
বসে বসে অঙ্ক কষে
লসের পানে ধায়।
এমন ছেলের দুঃখ দেখে
পরাণ ফেটে যায়।।
তোমরা যারা ভালবেসে
আমার কথা শোনো
এমন ছেলের কাজের অভাব
হবে না তা জেনো।
তাই তো বলি কানে কানে
শোন বা মন দিয়ে--
কোটিপতি হবেই ছেলে
শুধু দিলে বিয়ে।।
কোটি টাকার মালিক যারা
কিন্তু মেয়ে একটাই।
সাতকুলেতে কেউ নেই যার
এমন মেয়ে ই চাই।।

0 Comments