কাল যদি // রণেশ রায়



https://www.sahityakaal.com



আছি বেশ দুধে ভাতে


এক মুঠো রোদ হাতে,

আমি বসে বারান্দায়

দেখি বেশ মজায়,

দুটো শালিক ঝগড়া করে

কোনিচে অন্ধকার গলিটায়,

এক টুকরো রুটি পড়ে

কে খুশি কতটায়।

সামনে পাড়ার মোড়ে

দুটো গাড়ি মুখোমুখি

সেয়ানে সেয়ানে চোখাচুখি,

দুজনে দাঁড়িয়ে সাবধানে

কথা বলে কানে কানে,

ওদিকে শুয়ে মুরগীটা

কার ভাগে কতটা!

ওধারে শেয়ালটা হুক্কা হুয়া,

বেশি বাড় বেড় না

কম যেন না হয় আমারটা।

আমি বসে নির্বিকার

কি দরকার ঝামেলায় যাবার

যা চলছে চলুক না

ক্ষতি কি আমার !

কে যেন আমায় বলে যায়,

ক্ষতি কি জানো না !

কাল যদি তোমারটা

কেউ কিন্তু আসবে না












Post a Comment

0 Comments