বদলে যাক // মোঃ_ওয়াসিম_আখতার


.
বদলে যাক // মোঃ_ওয়াসিম_আখতার


স্বপ্নে মোড়া এদেশ তোমার

 আজকে ঝরা ফুল,

বাজাও তোমার সাম্য বাঁশি

 বিদ্রোহী নজরুল।

ভেঙে দাও "বিষের বাঁশি",

ভাঙো বিভেদ দেয়াল,

জাগিয়ে তোলো মানবিকতা

 ভুলিয়ে জাতের খেয়াল ।

উঠুক আবার ঐক্য ধ্বনি

বাজুক শান্তির মাদল,

বদলে যাক সুখের সংজ্ঞা

অমৃত হোক গরল ।।

Post a Comment

0 Comments