The people
who consider you weak
have not yet noticed
the wolf hiding
Behind your eyes,
nor the flames
inside your soul.
Let them think
you are weak
and do what
wolf and fire
do best.
surprise them
when they least expect it.
.
.
নেকড়ে আর আগুন
রণেশ রায়
.
তারা ভাবে
তুমি ভঙ্গুর তুমি দুর্বল,
তারা দেখেনি তারে
তোমার চোখের আড়ালে
লুকিয়ে আছে যে নেকড়ে
যে আগুন জ্বলে তোমার ভেতরে
দেখে নি এখনও তারে ।
তাদের ভাবতে দাও আরো
তুমি অক্ষম তুমি দুর্বল,
আর তুমি সেটাই কর
নেকড়ে বা আগুন
যেটা করে সবচেয়ে ভালো,
অবাক করে দাও তাদের
দেখিয়ে দাও করে
যেটা ওরা ভাবতেই পারে না
তুমি কখনও পারো করতে।

0 Comments