আর হবে না ভুল // বিশ্বনাথ পাল

 

https://www.sahityautsab.com

তোমার কাছে ধার বাকি নাই।
নগদ নগদ সব।

তোমার কাছে হেলা ফেলায়

করুণ উৎসব।।

.

.

তোমার কাছে আরাম চেয়ে

মুখ পোড়ে লজ্জায়

তোমার ক্ষতির পানে ধেয়ে

কেউ পাবে না রেহাই।।


.

.


তোমার সুখে সুখী হতে

চায় না আজও যারা।

তাদের চোখের অশ্রুতে

বইবে শ্রাবণ ধারা।।


.

.


মনের কোণে পাপ জেগেছে

আজ আষাঢ় এর রথে।

বৃষ্টির কণা নেই যে দানা

অরুণ রাঙা পথে।


.

.


কেঁদে কেঁদে আজ যে সারা

হল প্রাণীকুল।

গাছ না কাটার মুচলেকা দিক

আর হবে না ভুল।।


.

.

Post a Comment

0 Comments