পাখিরে তোর
বড়ই অহংকার।
ধরা দিবি বলেও তবু
উড়ে যাস্ বারেবার।
পাখিরে তোর
বড়ই অহংকার।
না হয় পারিস্ গান শোনাতে
ভরাতে মন আমার।
পাখিরে তোর
বড়ই অহংকার।
রঙবেরঙের পোশাক পরে
দেখাস্ কত বাহার।
পাখিরে তোর
বড়ই অহংকার।
থেকে থেকে যাস্ যে চলে
ছেড়ে তোর ঘর-দুয়ার।
পাখিরে তোর
বড়ই অহংকার।
থাকতে তুই চাস নে, না কি
হৃদয়ের কাছে আমার ?
পাখিরে তোর
বড়ই অহংকার।
পাখিরে তোর
বড়ই অহংকার।।
0 Comments