যদি // রণেশ রায়

Ranesh Roy


যদি একখানা রুটি
ভাগ করে খাই
মনের মিলনে 
মিলবে খিদে ভাই।

যদি বিরাট এক প্রাসাদ
একাই ভাগ চাই
ভাই-এ ভাই-এ যুদ্ধ
অশান্তির শেষ নাই।

যদি পায়ে পায়ে চলি
 সবাই মোরা মিলি
লক্ষ্যে পৌঁছে যাই
কোন ভয় নাই।

যদি বর্ণে ধর্মে ভাগ
শত্রু দেয় হানা
শক্তি হারা মোরা
হার যে নিশ্চত জানা।

Post a Comment

0 Comments