তুমি কোথায় ? // পলাশ পুরকাইত

https://www.sahityakaal.com


তুমি কোথায়, তুমি কোথায়

হারিয়ে গেলে কি হায় ?

আজও পথে চলতে

ঈষৎ নুয়ে পড়া শরীর ,

আমার চালসে চোখ দুটি  ;

তোমারেই সন্ধান করে বেড়ায়।

.

.

জানি না কেন

বিশ বছর পরেও

রবীন্দ্রভারতীর ক্যাম্পাস,

গাছের চাতাল, একটু ঘনিষ্ঠতা,

একটু উষ্ণ পরশ  ;

মনে পড়ে, মনে পড়ে যায় ।


.

.


ভুলে যেতে চাইলেই বুঝি

ভুলে যাওয়া যায়।

তুমি কি ভুলেছ ,

পেরেছ কি বলতে ,

ছিল সবই কল্পনায় ;

না, তোমারও দুটি চোখ অনুসন্ধিৎসায় ?


.

.


এখনও কি আগের মতই

হাসিখুশি, পরোপকারী ?

পেটে খিদে , কিন্তু মনে নেই

দারিদ্র্যতার ছাপ।

না কি, বদল হয়েছে ,

ধুয়ে মুছে সব সাফ্  ?


.

.


যদি পথ চলতে, হঠাৎ করে

হয়ে যায় দেখা ,

কেউ কি পারব চিনতে,

হবে কিছু কথা  ?

না কি অপলক চেয়ে থাকা

চোখ দুটি হবে ভারী ব্যাথা ?


.

.


তার চেয়ে এই ভাল বেশ ্

কোনদিন হবে না আর দেখা ।

যতদিন চোখ দুটি খোলা

শুধুই চেয়ে চেয়ে থাকা ।।


.

.

Post a Comment

0 Comments