প্রখর তাপ ও গরম মাঝে
বর্ষা এলো আষাঢ়ে
ঝুপঝুপাঝুপ বৃষ্টি ঝরে
ভিজল খুকুর বাসা রে।
বর্ষা এলো আষাঢ়ে
ঝুপঝুপাঝুপ বৃষ্টি ঝরে
ভিজল খুকুর বাসা রে।
.
চাদর বালিশ শীতল পাটি
ভিজল নকশী কাঁথা রে
গাঁয়ের বধূ, পাখপাখালি
ভিজল গাছের পাতা রে।
ভিজল নকশী কাঁথা রে
গাঁয়ের বধূ, পাখপাখালি
ভিজল গাছের পাতা রে।
.
টবের গোলাপ খুকুর টিয়া
গাঁদা ফুলের পাতা রে
রংপেন্সিল ছড়ার বই আর
ভিজল আঁকার খাতা রে।
গাঁদা ফুলের পাতা রে
রংপেন্সিল ছড়ার বই আর
ভিজল আঁকার খাতা রে।
.
টিনের চালের ফুটো দিয়ে
চুপচুপিয়ে পানি পরে
খুকুর যে আজ মন খারাপ
বসে আছে রাগ করে।
চুপচুপিয়ে পানি পরে
খুকুর যে আজ মন খারাপ
বসে আছে রাগ করে।
.

0 Comments