ফাঁদ // লক্ষ্মী কান্ত মণ্ডল

 Lakshmikanta Manda


নীল সাদা বাড়িটার গায়ে তুলো ওড়ে 
নীল সাদা বাড়িটার গায়ে পালক ওড়ে  
গন্ধ আসে উম্মাদ করা  বিষের বাতাস 



কেউ আর সূর্যোদয়ের শষ্য বানায় না  
শুধু কাঁচা কান্নার গায়ে  বিস্ফারিত রাত 
তার নিচে মৃত্যুর  সম্পর্করা একটা পরিখা তৈরি করে  - 
ওগো রঙের মহিমা, জান না এই দেশটা মাংসাশি 



 বাদুড়ের শিরা-উপশিরায় খনিজ আতশ কাচের উপর দিয়ে 
নির্বিকার দীর্ঘতম মুখ, সেই দিকে তাকিয়েছে নির্ভরতা 
 এমন  ফাঁদটি  খরাতপ্ত মথবনে শুয়ে আছে  নিজের বিড়াল শব্দ  নিয়ে  - 

Post a Comment

0 Comments