উথলিছে চারিধার // বিশ্বনাথ পাল

 biswanath pal


ভাল বাসা হল না ভবে, তোর ভালবাসা চুড়মার
দুয়ারে দুয়ারে বেদনা ফুকারে আঁখি খোল এবার,
জ্যোৎস্না হীনা যামিনী
 ফোটে নি কোন কামিনী
হাসনুহানা সুবাস ঢালে উথলিছে চারিধার।

কোন বেদনার অমরতায় পথ ভুলি বারবার, 
হৃদয় ফুকারি আলোক উজারি আসি বারবার
গহন বন কেন এমন 
মরণের পথ করে হরণ
আধা পথে বাধা পেতে উজলিছে চারিধার। ।

Post a Comment

0 Comments