ওগো শ্রাবণী তুমি কি ঘরণী
নও ঐ আকাশের আর।
তোমাকে দেখে মেঘ কেন --
ফেলে না আনন্দে অশ্রু আর।
দ্রিমি দ্রিমি তালে সন্ধ্যা সকালে
অঝোর ধারায় আমাকে স্নাত করে,
সব পাপ তাপ ধুয়ে - মুছে।
আমাকে নাও নির্মল পবিত্র করে।
আবাং চাষা আমি শুধু বুঝি বর্ষার বারি।
যে জলে ঘেমে নেয়ে আমি তোমার
জন্য ফলাব ফসল--- রঙ বাহারি।
মাঠ ভরা সবুজ সমুদ্রে আনবো আলো।
লক্ষ জীবের চেতনা জুড়ে পরশুরামের
মতো করবো চাষ। বারো মাস। কাটবে ভাল
জনক রাজার মত হাল বেয়ে সোনার সীতার
খোঁজ করবো বলে। হলস্কন্ধে বলরাম সেজে
নিত্য করি বৃষ্টির খোঁজ। মানুষ কাতর
কন্ঠে ব্যাঙের বিয়ের আয়োজনে মত্ত।দিন ভোর।
শ্রাবণী আর লুকাই না বৃষ্টিতে তোৱ।।

0 Comments