দুঃখ ঢাকা // বিশ্বনাথ পাল

smritisahitya.com


যদি সন্ধ্যা নামে নদীর বাঁকে, উছলে পড়ে ঢেউ
মনের বনে অকারণে, উঁকি মারে কেউ কেউ


তবুও তুমি আমায় ছেড়ে যেও নাকো দূরে


 আঁধার ঘর আলোয় ভরো নতুন করা সুরে।


সুরের কথা অসুরেরা  বোঝে না তা ঠিক


গানের কথায়, ঝলসে ওঠে যেন চারিদিক।


পথ ভোলা কোন পথিক যেন তড়বড়ে দুটি পায়।


কাছে ডেকে আমায় বলে আরো কাছে আয়।।


কাছের মানুষ কাছাকাছি থাকে আমি জানি


হঠাৎ কোথায় যায় যে চলে মনের হয়রানি।


তিলকে আমি তাল করিনা, আহ্লাদে তাই থাকি।


সুখ দিয়ে তাই দুঃখ যে ভাই  আমিই তখন ঢাকি।।

https://www.facebook.com/banglawebmagazine


https://www.facebook.com/groups/472950833362163

Post a Comment

0 Comments