সততা // ডি কে পাল

D. K. Pal


জীবনে সততা যে, 
মেনে চলে পূর্ণ;
পদাঘাতে পাপাচার;
 পিষে করে চূর্ণ।

পাপ ভরা এ জগতে
 ধন্য সে যে ধন্য;
মনে প্রাণে মান্য সে
সততারই জন্য।

বড়দেরও বড় গুণ
অনুধ্যান সততা;
জীবনে পরশ মণি
স্বর্গেরও মত তা।

গুণি যারা নেন তারা
সততারই আশ্রয়;
মর্যাদা ও গৌরবের
এক,সাবলীল সাশ্রয়।

হোক না জীবন ক্লেশপূর্ণ
আসুক শত দুঃখ;
সততারই ছায়াতলে
যে রবে সে মূখ্য।

সততার রশি বেয়ে
পথ চলা গতিময়;
সামান্য ব্যাতিক্রমেও
খুব ক'রে ক্ষতি হয়।

সততাই দিতে পারে
এ জীবনে মোক্ষ;
উঁচু শীর উঁচু রবে
এ যেন হয় লক্ষ।

Post a Comment

0 Comments