দুটি ছড়া // ডি কে পাল

smritisahitya.com


নব দাতাকর্ণ


.

অনেক নামী, অনেক দামী

অনেক যশ ও খ্যাতি;

সমাজপতি, মহারথী

সব যেন তার জ্ঞাতী।

.

কথায় কাজে অনেক উদার

নজর কাড়েন সবার;

রাত দুপুরে নগ্নপুরে

খোলেন তিনি কভার।

.

অন্ধকারে টাকা আসে

আলোয় সাদা হয়রে!

নব দাতাকর্ণ তিনি

সূধী জনে কয়রে।

.

.

.

.


মহান


.

.


দেখান তিনি অনেক আপন

অনেক অনেক মহান;

সুযোগ খুঁজে সুকৌশলে

 নিজের কথা কহান।

লাভের হিসাব উল্টে গেলে

রক্ত নদী বহান।

তবুও তিনি এই সমাজে

অনেক অনেক মহান।


.

.



.

Post a Comment

0 Comments