অতল অবসান // মিজানুর রহমান মিজান


https://www.sahityalok.com/

সৃষ্টির শ্রেষ্টত্বে মানবের অবস্থান
কতেক মানুষ নামের পশুর সমান।।
অল্প বিদ্যা অর্জন করে ধাপ বুঝায় উচ্চের
সবর্জ্ঞানী ভাবে নিজে, পুড়ে মরে অহংকারের
ঠকার ধান্ধায় অভিনয়ে মত্ত নিত্য অবর্ণন।।
কাকের বাসায় কুকিলের চা প্রকাশে ভাব জাগায়
লাজ লজ্জার মাথা খেয়ে স্বভাব না বদলায়
বর্ণচোরা সাধু সাজে , বিবেক ছাড়া গায় গান।।
কিলাইলে পাকে না কাঠাল গরমের প্রয়োজন
না পুডালে লোহা সোজা হয় কি কখন
একা বসে ফন্দি আঁটে খুজে নূতন আবাসন।।
হাত পেতে সিগারেট খায় স্বভাবের দোষে
বিশ্বাসঘাতকতার ফল যা পেতে ভালবেসে
ডুবিল ডুবিল নৌকা অতল অবসান।।

ReplyReply allForward

Post a Comment

0 Comments