ভোরের সন্ধানে // রণেশ রায়

https://www.sahityakaal.com


তোমরা আজ নেই

চলে গেলে কোথায়

সত্যের সন্ধানে

কোন সে কাল বেলায়

তাও আছ সাথে

বীজ রোপন করে গেলে

কোন সে অতীতে

আমার স্বপ্ন

পৌঁছতে চায় সে সত্যে

আমাদের আজের

এই বিরহ মিলনে

ভবিষ্যৎ ডানা মেলে

জীবনের নীল গগনে

আগামীর কথা ভাসে

বসন্তের এ সমীরণে

সে বলে যায় এবার

আগামীর সে বসন্তে

আমরা অপেক্ষায় আবার

নতুন ভোরের সন্ধানে

বসন্ত আসবে আবার

ফুল ফুটবে এ জীবন কাননে।

Post a Comment

0 Comments