অভিমানী বর্ষা কী নিয়েছে বিদায়?
চাতক কাতরে ডাকে, 'আয় আয়'
তবু কেন আসে না কো বর্ষার ধারা
চাষিরা আকাশে চেয়ে হল দিশাহারা।
মন মরা আজ তারা বর্ষার জল চায়
রোদ পড়া আকাশ বলে শুধু নাই নাই
এত দিন নাই নাই ছিল ঐ বাড়িতে
কে তারে আনল তুলে কালের গাড়িতে
বর্ষার জলহারা কৃপণ ওই মেঘে
শরতের সেড গুলি চলেছে বেগে
অবিরাম জল চেয়ে ব্যাঙের বিয়ে
চাষিরা দিচ্ছে দেখি হন্যে হয়ে।
জল চাই নদী নালায় জল চাই ক্ষেতে
মানুষ হয়েচে চাতক দুটি হাত পেতে।
মন মরা গাছ গুলো মানুষের সঙ্গি
তবু কেন হরদম গাছ কাটে ভৃঙ্গি
ভৃঙ্গির কামনায় যেই সাফ হল বন
মেঘ হাসে কুটিকুটি নাই মুখে ক্রন্দন।
কাঁদানে বাঁধন আলগা তাই বলে জল নাই
জীবকুল সব ভুলে করে শুধু হায় হায়।।

0 Comments