বিজ্ঞানী এ পি জে আব্দুল কালামকে নিয়ে একটি কবিতা

https://www.sahityautsab.com


ভারত সন্তান  


তৈমুর খান 


.

.

আমরা কি নিজেকে চিনি  ?

তোমাকে চেনার আগে

এক বিস্ময়ের কণ্ঠস্বর বাজে

" স্বপ্ন আসে না ঘুমে

স্বপ্ন আসে জেগে! "



.

.



সমস্ত আকাশময় আজ দ্রৌপদীর পোশাক

সম্ভ্রমে ঢাকা আছে দেশ

হৃদয়ে হৃদয় রেখে ভাবি

ফিরে ফিরে আসে যেন

তোমারই প্রত্যাদেশ   !


.

.




সমস্ত অস্তিত্ব জুড়ে মানবচৈতন্যের গান

প্রহরী হয়ে জেগে আছো ভারত সন্তান  !


.

.

Post a Comment

0 Comments