ক্ষুদিরামের শেষ ইচ্ছা // সবিতা কুইরী

Sabita Kuiri


কেনেডিদের হত্যার দায়ে 
ক্ষুদিরামের ফাঁসির সাজা
হুকুম শুনেও অগ্নি শিশু 
নির্ভীক একেবারে তাজা।
বলে ওঠে বিচারক-
এমন নির্ভীক দেখিনি।


'বড্ড ছোট', হয়তো 
ফাঁসির মানে জানেনি।
বীর যোদ্ধা শেষ ইচ্ছা 
রেখেছিলেন বীরের মতো
পড়তে চেয়েছিলেন ম্যৎসিনি,
গ্যারিবল্ডী, রবীন্দ্রসাহিত্য।


শেষ ইচ্ছায় -পোষিলেন
একবার খুলিতে দার
কৌশল শিখিয়ে যাবে
বোমা বানাবার ।
দিন টা এগারই আগস্ট 
ঊনিশ শ আট এ-
ঘঁড়ির কাটায় সময় 
ঠিক ভোর চারটে।


হনহন করে মঞ্চে 
ক্ষুদিরাম চলেছে 
প্রহরী রা গুটি পায়ে
তাঁর পিছে পিছে ।
চিত্র টা এমনই
নয়তো ফাঁসি ক্ষুদিরামের
ফাঁসি হতে চলেছে 
ভীতু হাবিলদারের।


বীর মুক্তিযোদ্ধা তার
শেষ প্রশ্ন জল্লাদকে-
'আচ্ছা ফাঁসির দড়িতে কেন 
মোম লাগানো থাকে? 
হতবাক জল্লাদ 
আপাদ মস্তক দেখে।


পরক্ষণেই তাকাল একবার 
উডম্যানের রুমাল টাকে।
সবুজ টুপিতে ঢাকিয়ে মাথা,
হ্যান্ডেলে দিল টান।
ভীষণ পড়ছে মনে
বিষাদ ভরা সেই গান।

"একবার বিদায় দে মা..........




(আজকের দিনেই ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল 11ই আগস্ট 1908)

Post a Comment

0 Comments