সে বাঁচে অনুভবে // রণেশ রায়

talkontalk.com



নাড়ি টিপে জানালে
সে নেই আর
সে চলে গেছে


কিন্তু অনুভবে দেখ
শোন তার হৃদয়ের স্পন্দন
সে এখনও বেঁচে আছে


সে বেঁচে আছে চেতনায়
সে বাঁচে আমাদের অনুভবে
আমাদের প্রত্যয়ে


আজের এই দুঃসময়ে
অন্ধকার তমসায়
সে আশার প্রদীপ জ্বালায়


বিস্তৃত দিগন্ত মাঝে
সে বেঁচে আছে
আমাদের ভাবনায়।

Post a Comment

0 Comments