ভালোবাসার টানে // যাকারিয়া আহমদ
সন্ধ্যাবেলার নির্জনতায়
পুকুর ঘাটের পাশে
ডালিম ডালে দুইটে পাখি
লেজ নাড়িয়ে নাচে
গল্প করে দুই'য়ে মিলে
কে কার আশে বাঁচে।
#
একটি পাখি ঠোঁট বাঁড়িয়ে
কী যেন কয় কানে
অপরটি যায় লেজ নাড়িয়ে
ওই পাখিটির ডানে
পাতার ফাঁকে লোকয় তারা
ভালোবাসার টানে।
0 Comments