শহীদের খুনে লাল সূর্যের একপাল আলো আজ ও ডানায় ঝরছে।
তবু যারা চুপচাপ বসে আছ, হৃদয়ের সবকটা জানালা বন্ধ, -
শোন ওগো বন্ধু ওগো সহযাত্রী, শোনো ওই কোরাসের ছন্দ;
অজস্র পতাকার ভীড়ের মাঝে শোনো বাতাসের সংগীত বলছে, -
তিরঙ্গা অধিকার, তিরঙ্গা হাতিয়ার, হৃদয়েতে তিরঙ্গা উড়ছে ।
কান পেতে শোনো ওই নেতাজীর আহ্বান, তিলকের স্বপ্ন স্বরাজ্য
আজাদের খুনে লাল পাখি ডাকা এ সকাল, বিভেদ এখানে আজ ত্যাজ্য।
রবীন্দ্র নজরুল দ্বিজেন্দ্র রজনীর গান আজ সব ঠোঁটে ঘুরছে,
কাশ্মীর হতে দেখো কণ্যাকুমারী আজ তিরঙ্গা পতপত উড়ছে।
এক দেশ এক প্রাণ এক মণ এক গান এক পতাকার তলে এসেছি,
'জয় হিন্দ' তুলে রব মঙ্গল উৎসব, এ দেশকে মোরা ভালোবেসেছি।
জন গন মন আজ এক হলো, - এক সাজ, এক হৃদয়ের গলি ঘুরছে,
একশো তিরিশ কোটি গর্বেতে দেখে চেয়ে তিরঙ্গা পতপত উড়ছে।

0 Comments