হাতের উপর হাতটি ছিল
মনের মাঝে মন
তুমি আমি একই ছিলাম
ভীষণ আপনজন।
স্বপ্ন ছিল তিন প্রহরের
রাত্রি হবে দিন
তুমি আমি সব অকারণ
মিছে রাত্রি দিন
দিনের শেষে রাত্রিকাশে
বকুল ফুলের মালা
কত সুখে বিভোর ছিল
আমাদের সেই বেলা।
মাঝ নিশীথে অন্ধকারে
তুমি আমি একা
কত সময় কাটিয়েছিলাম
গল্পে মেতে বেলা।
জোয়ার ভাঁটার এই জীবনে
কত কিছুই দেখা
মাঝ নদীতে তুমি আমি
বিপরীত দুই ভেলা
অস্তাচলের অন্ধকারে
আকাশ গেছে ছেয়ে
মিষ্টিদিনের সন্ধ্যাতারা
আর ভাসে না জলে
মেঘেদের সেই কথোপকথন
আর শুনি না হাওয়ায়
আমার তোমার সেই মধুক্ষণ
হারিয়েছে এই বেলায়।

0 Comments