বিরহ // ডি কে পাল

বিরহ -- ডি কে পাল



ভালবেসে আমি যদি হতে চাই নদী
তুমি হও পারাবার বহো নিরবধি।

কিছুতেই তোমাকে ছুঁতে পারি নাকো;
পূর্ণ হে, অংশকে দূর থেকে ডাকো।

তোমার প্রীতির সুখে আমি ছোট ফুল;
খুঁজে ফিরি অনিঃশেষ পরশ অতুল।

তোমার পূর্ণতাকে ভালবেসে মরি;
বারবার আরবার ঐ মুখ স্মরি।

বিরাট প্রণয় তলে ঠাঁই যদি মেলে
ধুলিসম পড়ে রব সব কিছু ফেলে।

তবু আমি কিছুতেই পাই না যে প্রীতি;
নয়নে অশ্রু ঝরে দুঃসহ স্মৃতি।

Post a Comment

0 Comments