চলে যাই.. // সীমা চক্রবর্তী


চলে যাই..  // সীমা চক্রবর্তী



 কখনো যদি চলে যেতে হয়
একেলার পৃথিবী থেকে
ভুল করে পিছু থেকে আমায়
দিওনা কেউ ডেকে। 

ঝরিও না অশ্রু কেউ একটুও
বেদনার কারাগারে
শুধু মনে রেখো আমি ছিলাম 
তোমাদের সমাহারে।

ভালো থেকো সবাই
যতটুকু ভালো থাকা যায়
আমার বেদনার নীল রঙ
যেন তোমাদের ছুঁতে না পায়।

জানি তারাদের মাঝে কখনো 
হবে না এতোটুকু ঠাঁই 
তবু যাওয়ার আগে বিদায় নিয়ে
যাই.... চলে যাই...।

Post a Comment

0 Comments