অন্ধকার ঘনায় // রণেশ রায়
প্রেমের নিকুঞ্জ বনে
দুটি পাখি এসে বসে,
নীরবে নিশ্চিন্তে
কথা বলে কান কানে
পরস্পর আলিঙ্গনে;
একের ওষ্ঠ অপরের পরে
নয়নে নয়নে খেলা করে,
এ মিথুন লগনে
ব্যাধের অনাচার
আকাশে অগ্নিবৃষ্টি
পূর্ণিমার চাঁদ ফেরার,
সৃষ্টির মোহনায়
পাহাড় কেঁপে ওঠে
মেঘ গর্জায়
অন্ধকার ঘনায়।
0 Comments