কবি পরিচিতি // রণেশ রায়

 Ranesh Ray


কবি বুভুক্ষু
পাঠক জোটে না
তাও সে লিখে যায়


কবি বিবস্ত্র
কাপড় নেই পরনে
তাও সে হেঁটে বেড়ায়


কবি তৃষ্ণার্ত
জল পাবে কোথায়
আকাশ পানে চায়


কবি ক্ষুধার্থ
খাবার জোটে না
কবিতা খাবার জোটায়


কবি দৃষ্টিহীন
তাও সে দেখে
সে দেখে কবিতায়


কবি আহত
তাও সে লড়ে
লড়ে মসি চালনায়

কবির ঘুম নেই
সে রাতের প্রহরী
সে লিখে যায়


কবি মূর্খ
বোঝে না কিছু
তাও বোঝে কবিতায়

কবি সব হারা
তাও আছে সব
সব মেলে কবিতায়।

কবি প্রেমিক
প্রেমিকা কোথায়?
তাও সে প্রেম বিলায়।

Post a Comment

0 Comments