শরতের ওই নীল আকাশে,
সাদা মেঘের ভেলা।
মন উচাটন উমার এখন,
গোছগাছ-এর পালা।
মেনকার এদিকে ভেবে ভেবে,
দিন কাটে একেলা।
কখন তার আসবে উমা,
জুড়াবে মনের জ্বালা।
ওদিকে শিব বাবাজীর মনটা খারাপ,
চিন্তায় কাটছে সারাবেলা।
কিভাবে কাটবে তাঁর কটা দিন,
যখন থাকবে শুধুই, দুই চেলা।
কৈলাসে আর দেখা যাবে না,
কার্তিক - গণেশের খেলা।
লক্ষ্মী - সরস্বতী মাতবে না আর,
নিয়ে, ঝগড়া - ঝাঁটির মেলা।
শিব বাবাজী, রাগ কোরো না ;
মান্ কোরো না, বসে একেলা।
পারলে, তুমিও চলে এসো ;
মর্ত্যবাসী তোমায়, করবে না অবহেলা।
ক'টা দিন না হয়, ঘুরেই যাও,
গোল কোরো না মেলা।
সপরিবারে কাটবে ভালই,
ঘুরে - বেড়িয়ে সারাবেলা ।।

0 Comments