আবদুস সালাম এর কবিতা


abdus salam


সাপ
  আবদুস সালাম

 একটা জীবন নিয়ে কথা হচ্ছিল 

রাতের শরীরে  আদর মাখা স্বপ্নীল সাপ
বোতলে ভরে নিয়েছি কল্পনা নিরোধক ওষুধ
আর ঘুম পাড়ানী গানের বড়ী

রাতের সীমানায় বন্দী হয়ে আছে তারা মাছ

বিবর্ণমলিন জীবন খোঁজে তৃষ্ণার্ত শিকড়
 তরল অভ‍্যাসে ভেসে যায় গন্তব্য
তীর্থের কাকের মতো বসে আছি অক্ষরের রেকাবি নিয়ে

কাশবনের মাথার উপর ঝুলছে দুঃখ রঙের  কুঁড়েঘর
ভালোবাসার উঠোন জুড়ে বাসা বেঁধেছে আদিসাপ ।
 



    প্রেম 
          আবদুস সালাম


  স্রোতের টানে নিরন্তর  ভেসে যাওয়া

 অন্ধকারের ভীড়ে নিমন্ত্রিত যুদ্ধক্ষেত্র
                        পাড় ভেঙে যায়
 বিনম্র অন্ধকার হাঁতড়ে জাপটে ধরি দাঁড়- ভাঙা নৌকা

 বালুচর ডিঙিয়ে রাত ভোর হয়
 হাবুডুবু খায় রক্ত মাখা ভোরের নিশান
 চিৎকারে কেঁপে ওঠে অমোঘ বধ‍্যভূমি

 বিরুদ্ধতার নিশান ঝুলছে সংসারে
 সবুজ ঘাসে ঝলসে উঠেছে বিষন্ন মশাল
 সময়ে অসময়ে ছূঁড়ে ফেলি চিত্তশুদ্ধির আরক

 দ্বায়িত্বহীন  সেতার তোলে ঝংকার
 হাততালির সংলাপে পান্ডুলিপি ভরে যায়
নিমন্ত্রিত সংসারে অনিমন্ত্রণ ঢুকে পড়ে

অসময়ের বুকে প্লাবন ঢুকে পড়ুক সমৃদ্ধির
 স্নিগ্ধ সকালে পার হয়ে যাবো উৎকন্ঠার ঊপকূল
মলিন উঠোনে নেমে আসুক সূর্য

Post a Comment

0 Comments