এ কোন সকালে তুমি ডাক দিলে
ঘুম হতে উঠি জেগে,
মনের জোঁয়ালে আপন খেয়ালে
কত স্মৃতি চলে বেগে----
চোখের জলে মুছে কলঙ্ক
কাজলের যত বিভা
কতগুলি তার টিমটিম করে
কতগুলি মনোলোভা।
লোলুপ চোখে দেখি সেদিনের যারা
ভরিয়েছিল মা'র বুক
কত অবহেলায় নিজেকে বিলায়
ছেড়ে নিজের সুখ।
বন্দেমাতরম্ ধ্বনি তুলে বৃটিশের দেয় ঠেলে
বরণীয় তারা পূজ্য তারা
যদিও তারা বীরবিক্রমে বৃটিশের জেলে
সয়েছেন শত অত্যাচার
আজ তাদের রক্তে রাঙানো সবুজ নরম ভোরে
হৃদয়ের করিডোরে
একটু দেশপ্রেম আর একচিলতে বিশ্বাসদরকার
আজ মনজুড়ে।।

0 Comments