তুমি যেই হও ওপরওয়ালা
ভগবান ঈশ্বর বা আল্লা
উত্তর দাও আমায়
না হলে ফাঁসিকাঠে
ঝোলাব তোমায়।
তুমি কোন ওপরওয়ালা?
অন্যায় করে তারা
পেয়ে যায় পার
বিচার পায় না এরা।
তুমি কোন ওপরওয়ালা?
রাখো না আপন মান
এরা পায় না আহার
খেটে চলে অনির্বান
এ কি বিচার তোমার!
তুমি কোন ওপরওয়ালা?
লুঠে নেয় ওরা
তুমি দেখেও দেখ না
সব হারা আজ এরা।
তুমি কোন ওপরওয়ালা?
এই কি অন্যায় তোমার
এদের দাও কারাবাস
ওদের সন্ত্রাসের কারবার।
তুমি এক ওপরওয়ালা
তুমি এক ভন্ড
নির্দোষ যে
তাকে দাও দন্ড!
যা বলি শোন তা
নেই কোন ওপরওয়ালা
সেটা আমাদের অজ্ঞতা
এরা সেটা জানে না
তাই তোমার বেঁচে থাকা
সেটাই ওদের বারোয়ানা।

0 Comments