বৃষ্টিধারা -- ডি কে পাল

হৃদয় হারায় মুক্তো দানায়




বৃষ্টি ধারায় ডাক দিয়ে যায়
আয়রে ছুটে আয়;
হৃদয় হারায় মুক্তো দানায়
রূপের ফোয়ারায়।


রিম-রিমি-ঝিম আবাহনে
আর কি থাকা যায়?
মন চলে যায় সোনা ব্যাঙের
চটুল ঠিকানায়।


রকমারি জলকেলিতে
বিভোর সময় কাটে;
আনন্দের এই সুখেরধারা
উপচে পড়ে মাঠে।


শাসন বারণ সকল ভুলে
আত্মভোলা হই;
জল থৈ থৈ বৃষ্টি ধারায়
পরম সুখে রই।


সকল প্রাণে সুস্থিত থাক
এমন সুখের আশ;
মেঘ বালিকার শুভ্রজলে
শূন্য করি নাশ।



Post a Comment

0 Comments