ঘটা করে বিয়ে // ডি কে পাল

ঘটা করে বিয়ে //  ডি কে পাল




ঘটল বিয়ে ঘটা করে
রাম ঘটকের চা'লে;
বৌটি ছিল ষাটের ঘরে
দাঁত ছিলনা গালে।

দাঁত দু'পাটি নকল ছিল
যায়নি বোঝা আগে;
খবর শুনে বরের মিষ্টি
মোচের হাসি জাগে।

চুল ছিলনা বরের মাথায়
বেলের মত পাকা;
করতে গোপন টাকটি ছিল
পর চুলেতে ঢাকা।

বৌ এর ছিল ডাবল মেকাপ
কলপ ছিল চুলে;
বরের একটি পা ছিলনা
রইল গোপন ভুলে।

ঘটা করে ঘটল বিয়ে
আমার পাশের বাড়ী;
লোকে ছিল লোকারণ্য
পড়ল জ্যামে গাড়ি।

Post a Comment

0 Comments