শিক্ষক দিবস // উমা ভট্টাচার্য্য



আজ ৫ ই সেপ্টেম্বর, টিচার্স ডে অর্থাৎ শিক্ষক দিবস।
দিনটি আমাদের কাছে খুবই স্মরণীয়,
কেননা, শিক্ষক-শিক্ষিকারা আমাদের ধ্রুবতারা আমাদের বরণীয়।
আমরা সবাই জানি, কার জন্মদিনে 

সকল শিক্ষক-শিক্ষিকাদের  শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে 
হয় দিনটি পালন,
স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি, 
আদর্শবান শিক্ষক,
 সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণন জি..
দিনটি ওনার নামেই সমর্পণ।।

বলবো শিক্ষার শুরুর কথা..
শৈশবে এবং এখনও আমাদের সাথে আছেন যিনি,
বা আমাদের মনে প্রতিক্ষণে,
সেই..আমাদের মা জননী।
সবার জীবনের প্রথম শিক্ষা দাত্রি, হলেন তিনি।

শিক্ষার্থী জীবনে সুশিক্ষা পাওয়ার ঝুলি ভরে উঠেছিল যাদের শিক্ষাদানে,
শ্রদ্ধায় মাথা নত হয়ে আসতো, যাদের সুশাসন ও জ্ঞান এ।।
মা বাবা এবং স্কুল-কলেজে সান্নিধ্যে ছিলাম যাদের,
স্মরণ করে আজও সম্মান জানাবো তাদের।।
একটা কথা তো মানি সবাই,
জীবনে শেখার বা জানার কোন শেষ নেই, বয়স নেই।।

এখনো আমরা সবাই শিক্ষার্থী  তাই,
প্রতিনিয়ত শিখছি, সমৃদ্ধ হচ্ছি,
প্রথাগত শিক্ষা ছাড়াও আর যেখানে যতটুকু যা ভালো, সবাই তা কুড়িয়ে নিচ্ছি।
সবশেষে বলি,
একটিমাত্র দিনই নয় যথেষ্ট শিক্ষক শ্রদ্ধা জ্ঞাপন এ,
 সারা বছর থাকেন যেন তারা, আমাদের স্মরণে।।

ঊশৃংখলতায় মত্ত হয়ে করিনা যেন নিগ্রহ ও অসম্মান,
শিষ্য গুরুর সুমেলবন্ধন ই, বাড়াতে পারে দেশের মান।।।

Post a Comment

0 Comments