জীবনের অনেকটা পথ পেরিয়ে এসে আজ
বেশ বুঝতে পারি
কিশোরীর উচ্ছ্বাস প্রৌঢ়ার ভ্রূকুটি।
রক্ত মাংসের সব অসাড় কঙ্কাল।
স্নেহ,মমতা যৌনতা উদ্দাম
বেশ বুঝতে পারি।
পথে ঘাটে,নট নটী কলা কুশলী, যতসব
বেশ বুঝতে পারি।
মুখ মুখোশের বিরাট ব্যবধান
অর্থ যৌনতার অমোঘ আহ্বান।
মানুষ,মনুষ্যত্বের অসীম ব্যবধান
বেশ বুঝতে পারি।
বোধ,বুদ্ধি,বিচক্ষণতা মোড়কে মোড়া ভদ্রতা
বেশ বুঝতে পারি।
প্রথাগত শিক্ষা,দীক্ষা হাসির আড়ালে শত্রুতা
বেশ বুঝতে পারি।
শিক্ষিত,মূর্খ শূন্য ব্যবধান
মনুষ্যত্বের খোঁজ? পুস্তকে পান।

0 Comments