হৃদয় গলেছে মোমের মতন যতন করেনি কেউ
ততবারই তীরে পড়ে পড়ে ভাঙে যতবার ওঠে ঢেউ।
যাদের মাথায় ছাতা হয়ে থাকি প্রবল নিদাঘ দিনে
তারাই মেশায় কালকূট বিষ তৃষ্ণার বারি সনে।
ভালোবাসি যত ততই ছলনা করে চলে অবিরাম,
ক্ষুধার অন্ন তুলে দিই যারে সেই ভুলে যায় নাম।
সেই হয়ে ওঠে ব্যাথার ওষুধ যে দেয় শুধু ব্যাথা
দূরে থাকে পড়ে বড় বেদনায় মঙ্গলকামী মাতা।
দেখে শুনে ভালো লাগে নাকো আর, মনের লাশটি গুম,
নিজের ক্রুশটি বয়ে নিয়ে চলি, চেতনারা দেয় ঘুম।

0 Comments