আমার দুর্গা // তৈমুর খান


আমার দুর্গা  //  তৈমুর খান


এক পাশে আজও এসে দাঁড়াই
আজও তুমি সংহারিণী দুর্গতিনাশিনী
আজও তুমি বরাভয় আলো সঞ্চারিণী

তবু আমার আকাশখানি কেন তবে ছোট?
সারল্য হারাচ্ছে চারিপাশ
হইচই আছে তবু নেই আনন্দের ডাক

মানব-দিঘিতে রোজ কত পদ্ম ফোটে
তোমার পূজার পদ্ম তুলে জমা করি
অঞ্জলি দিতে আসি রোজ

তুমি তো হৃদয়ে আছ
তুমি এক সর্বব্যাপী মানবিক বোধ।

Post a Comment

0 Comments