পাখি // ডি কে পাল

পাখি  //   ডি কে পাল


ইস!পাখি দিস তুই
শিস কি যে মিষ্টি;
তোর থেকে পারিনা
ফেরাতে এ দৃষ্টি।

রূপ খানি খুব জানি
মায়াময় ছন্দ;
চাঁদ যেন নামে ঐ
মর্তে দু'দণ্ড।

পাখি তোর কণ্ঠে
সুরসুধা লুকিয়ে;
দিনভর তোর গানে
থাকি যেন মুখিয়ে।

তন্ময় মন হয়
শুনে তোর শিসটি;
তুই ছাড়া এই মনে
নেই কোন ইষ্টি।

Post a Comment

0 Comments