বয়সটা মোটে ছাব্বিশ
যন্ত্রণা অব্যক্ত হাহাকার চেপে
খেটে চলে অহর্নিশ
এখন মোটে ছাব্বিশ।
সামনে ছিল লক্ষ্য বহু দূর
বিশ্বাস কেড়ে নিয়ে
সারাক্ষণ দিয়ে গেল বিষ
বন্ধুরা ছেড়ে গেছে
আত্মীয় সকল উঠেছে আকাশে
গোপন একাকীত্বের পরশ লাগলো
সাড়া না দিয়ে
সবাই চলে গেল স্বদেশ
প্রিয়া খোঁজে নতুন বেশ
নির্বিকার নদী
হতশ্রী বিষয় বিষ
ছেলেটি মোটে ছাব্বিশ।
সে মরলে ওরা কাঁদবে
হয়তো শ্বাস রুদ্ধ কন্ঠে বলবে অন্যজনে----
মনে হচ্ছে যেন এখনো বেঁচে আছে
কেউ বলবে--- দেখিস্
ও যে মোটে ছাব্বিশ।

0 Comments