মিথ্যা দিয়ে যায় বানানো
তাসের তৈরি ঘর!
মৃদু হাওয়ায় যায় পড়ে
কি করবি কর!!
একটা মিথ্যা ঢাকতে গিয়ে
হাজার মিথ্যা বলো।
সত্যের জয় হয় শেষে
হোক না গতি স্লো।।
ক্ষনিক জয়ের আনন্দে তে
মিথ্যা বলো কেন!
তোমার তরে প্রার্থনা মোর
সুবুদ্ধি হয় যেন!!
মিথ্যা বলে বন্ধ রাখো
চোখ কান তুমি নিজে।
সত্য প্রকাশ পাবে যখন
করবে তুমি কি যে!
মান অপমান থাকলে তুমি
নিয়ো না মিথ্যার আশ্রয় ।
দিনের শেষে সব হারাবে
দেবে না কেউ প্রশ্রয়।।

0 Comments