কুড়িয়ে পেয়েছি // সুব্রত মজুমদার


 কুড়িয়ে পেয়েছি  //  সুব্রত  মজুমদার



নাকছাবি থেকে হারিয়েছে কার অমূল্য হীরেখান
দুঃখে সেজন খায়নিকো ভাত ? দুপুরে করেনি স্নান ?

সেই হীরেখানা কুড়িয়ে পেয়েছি পান্নার জঙ্গলে,
সূর্যের করে পরম আদরে হাজার মাণিকে জ্বলে।

আসুক লুটেরা বোম্বেটে গোরা বেদুইন চেঙ্গিজ
পারবে না নিতে, এই পৃথিবীতে আমার এ সেরা ছিজ।

কিন্তু সে যদি আসে, আমার হিয়ার পাশে, -
নাকছাবি তার ফিরিয়েই দেব, সেইজনে ভালোবেসে ।

Post a Comment

0 Comments