বয়েসটাকে বয়ে নিয়ে // সত্যেন্দ্রনাথ পাইন

Satyendranath Pyne



ভাবছি বয়েসটাকে বলব--  থামো না আর কিছুদিন
শৈশব, যৌবন তো পেরিয়ে এলাম

বরফঠান্ডা, রোদসূর্য পেরিয়ে এখন চিৎকার শুনছি শুধু
পেয়ালায় চা-কফি আনছে কাজের ঝি
ফুরসত নেই মুঠোফোনের আব্দারে বেখেয়ালি হই কিছুক্ষণ

তখন ই, ঘুলঘুলি দিয়ে অভিমানী শারদীয়া আসছে
  ডাকছে নতুন পোশাক কেনার জন্য
তুমিই বলো---

এসব কি আর ভালো লাগে?

ইমেজের সামান্য নির্যাস টুকুও যে
   কচিকাঁচারা কেড়ে নিয়েছে

তুমি- তোমরা ভালো থেকো

ঠোঁটে রঙ্ মেখে বাইরে দেখো তো
এই শহরটাকে চিনতে  পারো কিনা !!!

Post a Comment

0 Comments