আলো-অন্ধকারে - কিশলয় মিত্র






প্রতিদিনের মতো আজও দোকান খোলা

কিন্তু এখনও পর্যন্ত,একজনের দেখা মেলেনি-

হয়তো সে হারিয়ে গেছে ,

                         বড়ো রাস্তার মোড়ে;

     হৃদয় ভেঙে দ্বি-খন্ডিত।



আকাশের বুক বেয়ে নেমে আসা অশ্রুজল

কেবল দু-চোখে ;

তবুও বুঝবার বা বোঝাবার কোন -

                                      চেষ্টা নেই,

       শুধু ভালোবাসার  অনিয়ম কাটাকুটি ।



কয়েকটা  অগোছালো  কথাবার্তা

মনের কোণে ঠাঁই করে নিতে পারেনি,

আরাম বিলাসবহুল শয‍্যা ত‍্যাগ করে

শীতের কড়া রাত্রে -

না পাবার তাগিদে ছুটে আসা।


অস্পষ্ট আলো-অন্ধকার

দু'একজনের মুখ খুবই চেনা,-

তবুও ;---

মনের দিক থেকে কোন সাড়া মেলে না।


অগণিত স্বপ্নের দিন জাগরণ

 সবকিছু  ছাড়িয়ে অনেক উর্দ্ধে।

Post a Comment

0 Comments