কবিতার ফুল ফোটে আমার মনোপ্রাঙ্গনে
আমি ঘুরে ফিরি সেই বিজন কাননে,
দীন আমি, খেই হারাই শব্দ চয়নে
শব্দ খুঁজে ফিরি সমুদ্র মন্থনে,
কথার মালা গাঁথি শব্দের রোশনায়
ফুল হয়ে ফোটে কথা আমার কবিতায়,
কবিতায় কথার গুঞ্জন বাতাসে
রামধনু উঁকি মারে আকাশে,
কবিতা আমার আঁধারের জ্যোৎস্নায়
ওড়ে ওই ছন্দের ডানায় ডানায়
মেলে এসে সুখ দুঃখের মোহনায়,
বহুর মাঝে নিজেকে খুঁজে পাই কবিতায়
উদয়ের ভোরে ভৈরবী শোনা যায়,
আগমনী গান গায় কবিতা আমার
আঁধার শেষে কবিতার কলি ফোটে আবার।

0 Comments