চলেছি - রণেশ রায়

চলেছি  -  রণেশ রায়


আমি এক পরিব্রাজক
চলেছি পথ বেয়ে নিশান হাতে
বিপদসংকুল সে পথে
নিঝুম জঙ্গলের নীরবতা ভেঙে
সমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে পাহাড়ের উত্তুঙ্গে
জনপদে মিছিলে মিছিলে
জীবনের কোলাহলে
মিলি আমি সকলের সাথে
রক্ত রাঙা সে পথে ডিঙা বেয়ে
আমি চলি পদব্রজে
উদয়ের পথে দেখা পাবে আমার।

Post a Comment

0 Comments