একা জেগে রই // বটুকৃষ্ণ হালদার


.
একা জেগে রই // বটুকৃষ্ণ হালদার

.



আশা তুমিদিয়েছিলে

কেন ধরেছিলে হাত?

ভালোবাসা মিথ্যা হল

বড় হলো জাতপাত"


.

.


ভালো তুমি থেকো বন্ধু

এই কামনা করি

হয়তো তুমি আসবে ফিরে

আশায় বুক ভরি"


.

.


সকাল দুপুর স্বপ্ন নিয়ে

একাই জেগে রই

ভাঙ্গা মনের আয়নাতে আজ

বন্ধু তুমি কই"


.

.


কেমন আছো বন্ধু তুমি

উত্তর খানি দিও

শারদীয়ার আগমনী সুর এর

শুভেচ্ছা তুমি নিও"


.

.


গভীর রাতে ঘুম ভেঙ্গে যায়

একলা জেগে রই

চোখের জলে বালিশ ভিজে

বন্ধু তুমি কই"

.

.

Post a Comment

0 Comments