ঘুম // অপূর্ব শীট



ঘুম // অপূর্ব শীট


ঘুম বেশ
বেয়াদপ , রাত্রি হলেই এর বাড়ি ওর বাড়ি ঘুরে বেড়ায়


বিছানায় বিছানায় নীল মশারির ভেতর খাজুরাহো মূর্তিগুলোর চোখে আয়েসের কাজল পরিয়ে দ্যায় ,

মূর্তিগুলো ঘুমোয় না ....

.

.

বেয়াদপ ঘুম,

গভীর রাতে আমার কাছে আসে চোখের পাতায় এসে আমার হিজিবিজি চিন্তার জালে জড়িয়ে পড়ে ,ছটপট করে পালায় | বলে নিশাচর |


.

.


নিশিরাতে

কবিতার সাথে কথা বলার সময়

ঘড়ির কাঁটা বারো ঘর ছুঁলেই আমার চিলেকোঠায় কবিতার সাথে পরকীয়া ভাঙ্গার আপ্রাণ চেষ্টা ,


.

.


ইদানীং তিনি  মিশ কল করেন ,


.

.


আমি বুঝি উনি ঘুমোন নি তাই ঘুম কে বলি

ঘুম তুমি বরং আমার শ্রীমতিকে নিয়ে ঘুমিয়ে পড়ো , ঘুম পাড়াও


.

.


আমি কবিতার পরকীয়ায় বেশ আছি,

 লেখাটার কয়েক লাইন বাকি ,

 শেষ করি,

রাত্রি একটার পর  এসো তুমি, শোবো


.

.


রাত্রি একটার পর ঘুম আর সহজে আসে না

রাত জেগে জেগে সারাদিনের চরকিপাক গুলো

মাথায় ঘুরতে থাকে ,কোন কোন ঘটনা মাথাটায় জ্যাম করে ,ঝেড়ে ফেলার চেষ্টা করি,


.

.


বিশ্বাস ,সমর্থন জানাই যে ভালোবাসাকে যাকে

ভালোবাসি সে কেন হুড়কো লাগিয়ে শুয়ে পড়ে স্বেচ্ছাচারের নোংরা বিছানায়,

সংকীর্ণ স্বার্থের জন্য

 আমাদের ভালোবাসাকে বলি দ্যায়,


.

.


বলির পাঁঠার মতো ব্যা ব্যা করি,

অজস্র ঢাকের শব্দ,কান্না শোনা যায় না,

হাড়কাঠ ডাকছে,রক্তজবা গলায় ঝুলতে চায় ,


.

.


এখনতো

কবন্ধ হয়ে ঘুরছি,আমাদের মাথা নেই কিন্তু মাথাব্যথা আছে,মোড়ে মোড়ে,আড্ডায় ,

চা দোকানে,হুড়ুম দুড়ুম ,যেদিকে হাওয়া বইছে সেদিকে ভেলা ভাসানোর ,কত তোড়জোড়


.

.


হ্যামলিনের বাঁশি বাজায় বাতাস

কানু বিনে গীত নাই |


.

.


.

.



Post a Comment

0 Comments